ডায়মন্ড হারবার থেকে সরাসরি এসপ্ল্যানেড মেট্রো, গঙ্গার দু’পাশে চার লেনের হাইওয়ে নিয়ে বিরাট পরিকল্পনা পুরদপ্তরের – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা ও সংলগ্ন অঞ্চলের পরিকাঠামো ঢেলে সাজাতে একগুচ্ছ অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে রাজ্য পুরদপ্তর। নবতম পরিকল্পনায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী মানুষের যাতায়াত সহজ করতে ডায়মন্ড হারবার থেকে সরাসরি এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো সংযোগের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি যানজট কমাতে ও আরামদায়ক সফরের জন্য গঙ্গার দুই তীর বরাবর তৈরি হবে চার লেনের আধুনিক হাইওয়ে, যেখানে পথচারী ও সাইকেল চালকদের জন্য থাকবে আলাদা পথ। নদী তীরবর্তী ঐতিহাসিক ঘাট ও প্রাচীন মন্দিরগুলির সৌন্দর্যায়ন এবং সংরক্ষণও নিশ্চিত করা হবে এই বৃহৎ প্রকল্পের আওতায়।
ঐতিহ্য রক্ষার সাথে নগর উন্নয়নের এই উদ্যোগে নবদ্বীপ ও মায়াপুরকে আন্তর্জাতিক মানের আধ্যাত্মিক তীর্থপর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এজন্য নবদ্বীপ পুরসভার সাথে মউ স্বাক্ষরিত হয়েছে। অন্যদিকে কলেজ স্ট্রিটের বইপাড়া ও চায়না টাউনকে বিশ্বমানের ছাঁচে সাজানো এবং হকারদের পুনর্বাসনের জন্য আধুনিক দোকান ও ফুড পার্ক তৈরির প্রস্তুতি চলছে। সার্বিক পরিকাঠামো ও নাগরিক পরিষেবাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে কলকাতার রূপ আমূল বদলে দেওয়াই পুরদপ্তরের মূল লক্ষ্য।
