মধ্যমগ্রামে শ্যামাপূজায় তুলকালাম! দুর্গাপূজার মতোই একঝাঁক কমিটিতে রাতারাতি রাজনৈতিক ‘ফুল বদল’? – এবেলা

মধ্যমগ্রামে শ্যামাপূজায় তুলকালাম! দুর্গাপূজার মতোই একঝাঁক কমিটিতে রাতারাতি রাজনৈতিক ‘ফুল বদল’? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজনীতি আর উৎসব এবার একসঙ্গে মিলেমিশে একাকার মধ্যমগ্রামে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর স্থানীয় বড় বাজেটের কালীপূজা কমিটিগুলোতে স্পষ্ট হয়ে উঠছে রাজনৈতিক নিয়ন্ত্রণের পরিবর্তন। চৌমাথার ঐতিহ্যবাহী ইয়ং রিক্রিয়েশন ক্লাব, শ্রীপুরের রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক, বসুনগরের প্রতাপ সংঘ কিংবা দেবীগড়ের ইয়ং সেন্টারের মতো যে পূজাগুলোতে একসময় তৃণমূল ঘনিষ্ঠদের একচ্ছত্র আধিপত্য ছিল, বর্তমানে সেখানে পরিচালনা ও সংগঠনের বড় দায়িত্ব চলে গিয়েছে বিজেপি সমর্থিত নেতৃত্বের হাতে। এমনকি গঙ্গানগরের একাধিক ক্লাবেও রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। তবে রাজনৈতিক রদবদলের এই আবহেই চৌমাথার ইয়ং রিক্রিয়েশন ক্লাব এবার থাইল্যান্ডের বিখ্যাত ‘হোয়াইট ক্যাসেল’-এর আদলে ১২০ ফুটের বিশাল মণ্ডপ গড়ে তুলছে ‘শান্তির পথে’ বার্তা নিয়ে, যার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক।

অবশ্য পরিবর্তনের এই জোয়ারেও সব ক্লাব তাদের রাজনৈতিক রঙ পরিবর্তন করেনি। মেঘদূত শক্তিসংঘ কিংবা মাইকেলনগরের নেতাজি সংঘের মতো নামী পূজা কমিটিগুলোতে এখনো আগের মতোই তৃণমূল নেতৃত্বের সক্রিয় প্রভাব ও উপস্থিতি বজায় রয়েছে। উদাহরণস্বরূপ, নেতাজি সংঘের ৫৯তম বর্ষের আয়োজনে স্থানীয় বিধায়ক রথীন ঘোষ এবং কাউন্সিলরের প্রত্যক্ষ সহযোগিতায় নির্মিত হচ্ছে কর্নাটকের বিখ্যাত উদুপি কৃষ্ণমন্দিরের আদলে দৃষ্টিনন্দন মণ্ডপ। পূজা উপলক্ষে হাজার হাজার দর্শনার্থীর জন্য থাকছে আলোকসজ্জা ও বিশালাকার পংক্তিভোজের আয়োজন। উৎসবের এই আবহেই প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের বাঁধভাঙা ভিড়ের পাশাপাশি উদ্যোক্তাদের এই পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থান নিয়েও স্থানীয় বাসিন্দাদের মাঝে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *