বাড়িতেই তৈরি করুন সুস্বাদু বিহারি স্টাইল হান্ডি চিকেন, জেনে নিন সহজ রেসিপি

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু বিহারি স্টাইল হান্ডি চিকেন, জেনে নিন সহজ রেসিপি

সাধারণ বাঙালি ঝোলের বাইরে নতুন স্বাদের খোঁজ করলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন বিহারি স্টাইল হান্ডি চিকেন। এই পদটি যেমন সুস্বাদু, তেমনই এটি তৈরি করা বেশ সহজ। এই রান্নার জন্য প্রয়োজন এক কেজি চিকেন লেগ পিস, ৪-৫টি পেঁয়াজ, ৩টি গোটা রসুন, আদা কুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা এবং পরিমাণমতো সর্ষের তেল। মশলার তালিকায় রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা এবং বিভিন্ন গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ ও জয়িত্রি।

রান্নার শুরুতে প্রথমে গোটা গরম মশলা শুকনো তাওয়ায় হালকা ভেজে গুঁড়িয়ে নিতে হবে। এরপর চিকেনের সঙ্গে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। একটি হাঁড়িতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা চিকেন হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি ও গোটা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

পেঁয়াজ ভাজা হলে তাতে আদা-রসুন বাটা এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য জল মিশিয়ে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা চিকেন ও ধনেপাতা কুচি দিয়ে দিন। সবশেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে সামান্য জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিলেই তৈরি বিহারি স্টাইল হান্ডি চিকেন। গরম ভাত বা রুটির সঙ্গে এই পদটি পরিবেশন করা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *