শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করল ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করে। পাকিস্তানের হয়ে উসমান খান ১০৭, আব্দুল কাদির ৮০ এবং অধিনায়ক ফারহান ইউসুফ ৬৩ রানের ইনিংস খেলেন। ভারতের পক্ষে কাব্য প্যাটেল চারটি এবং চিগুরুপতি বেঙ্কট তিনটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুটা ভালো করলেও মিডল অর্ডারে ধস নামে। আর্যবীর সেওয়াগ ৫৮ এবং অধিনায়ক লক্ষ্য রাজেশ রাইচাঁদনি ৮০ রান করেন। এক পর্যায়ে ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ভারত পরাজয়ের মুখে দাঁড়িয়েছিল। তবে নবম উইকেটে মানাল চৌহান ও মোহিত উলভা লড়াইয়ে ফেরান দলকে। মানাল ৪৭ রান করে আউট হলেও মোহিত উলভা শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন।

ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩ রান। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে ঐতিহাসিক জয় এনে দেন মোহিত। তিনি ২৬ বলে অপরাজিত ৪৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। গতবারের ফাইনালে হারের বদলা নিয়ে ভারতের তরুণ ব্রিগেড এশিয়া কাপের শিরোপা জয় নিশ্চিত করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *