মায়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মায়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আমেরিকার মায়ামি বিমানবন্দরে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ পানামা সিটি থেকে আসা কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান ট্যাক্সিওয়ে দিয়ে যাওয়ার সময় ইউপিএস-এর একটি পণ্যবাহী বোয়িং ৭৬৭ বিমানের সঙ্গে ধাক্কা খায়। পণ্যবাহী বিমানটি সেই সময় কলম্বিয়ার বোগোতা যাওয়ার জন্য প্রস্তুতির পর্যায়ে ছিল। সংঘর্ষের ফলে কোপা এয়ারলাইন্সের বিমানের বাঁ দিকের ডানার প্রান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার সময় কোপা এয়ারলাইন্সের বিমানে ১৬৬ জন যাত্রী এবং ছ’জন বিমানকর্মী ছিলেন। সংঘর্ষের পর বিমানটিকে দ্রুত টার্মিনালে ফিরিয়ে আনা হয় এবং সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এই ঘটনায় দু’জন সামান্য আহত হয়েছেন, যাদের বিমানবন্দরের চিকিৎসাকর্মীরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন। বাকি যাত্রী ও বিমানকর্মীরা সুস্থ রয়েছেন বলে বিমান সংস্থা সূত্রে জানানো হয়েছে।

বিমান নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে দুই বিমানের চালকদের কথোপকথনের অডিও থেকে জানা যায়, কোপা এয়ারলাইন্সের চালক সংঘর্ষের বিষয়টি নিয়ন্ত্রণ কক্ষকে অবহিত করেন। ইউপিএস বিমানের চালক জানান, তাদের বিমানটি কিছুটা বেশি এগিয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। কোপা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনার তদন্তে বিমানবন্দর কর্তৃপক্ষকে সবরকম সহযোগিতা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *