দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের ৫০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানিয়েছেন, এই কর্মসূচির আওতায় চীনা, জাজল, জার্মান, ফ্রেঞ্চ, কোরিয়ান ও আরবি ভাষাকে প্রাধান্য দেওয়া হবে। প্রশিক্ষণের জন্য বিদেশি শিক্ষকদের নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে বহুজাতিক কো ম্পা নি, দূতাবাস এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোতে বিদেশি ভাষায় দক্ষ কর্মীর চাহিদা ক্রমাগত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাষাগত দক্ষতার অভাবে অনেক সময় দক্ষ কর্মীরা আন্তর্জাতিক শ্রমবাজারে পিছিয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের অধ্যাপক মো. আফজাল হোসেনের মতে, দোভাষী হিসেবে কাজ করে সাধারণ চাকরির তুলনায় কয়েক গুণ বেশি বেতন পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। তাই তৃতীয় ভাষা শিক্ষাকে কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে দেখা হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ও কলেজের পর পর্যায়ক্রমে মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণিতেও তৃতীয় ভাষা শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শিক্ষাবিদদের মতে, এই কার্যক্রম সফল করতে সুনির্দিষ্ট পরিকল্পনা, দক্ষ প্রশিক্ষক নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের সুযোগ রাখা জরুরি, যাতে অর্জিত দক্ষতা দীর্ঘমেয়াদে কর্মক্ষেত্রে কাজে লাগানো সম্ভব হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *