জল ছাড়াই শীতের কম্বল নতুনের মতো রাখার সহজ উপায়

শীতের কম্বলে বড় কোনো দাগ না থাকলে জল বা ডিটারজেন্ট ব্যবহার ছাড়াই তা পরিষ্কার রাখা সম্ভব। কম্বল থেকে ভ্যাপসা গন্ধ দূর করতে কিছুক্ষণ রোদে ও খোলা বাতাসে মেলে দিন। তবে সরাসরি কড়া রোদে রঙের ক্ষতি হতে পারে, তাই কম্বল রোদে দেওয়ার আগে কেয়ার লেবেল দেখে নেওয়া জরুরি। এছাড়া ভ্যাকুয়াম ক্লিনারের আপহোলস্ট্রি অ্যাটাচমেন্ট ব্যবহার করে কম্বলের ধুলো, চুল ও ছোট আঁশ সহজেই পরিষ্কার করা যায়।
কম্বলের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা অত্যন্ত কার্যকর। পরিষ্কার জায়গায় কম্বল বিছিয়ে দুর্গন্ধযুক্ত স্থানে সামান্য বেকিং সোডা ছিটিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন। এরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পাউডারটি ভালোভাবে পরিষ্কার করে নিন। পোষা প্রাণীর লোম বা ছোট আঁশ দূর করতে লিন্ট রোলার ব্যবহার করা যেতে পারে। তবে উল বা সিল্কের মতো সংবেদনশীল কাপড়ে ব্যবহারের আগে অবশ্যই কেয়ার লেবেল দেখে নেওয়া প্রয়োজন।
ফ্যাব্রিক ফ্রেশনার ব্যবহার করেও কম্বল সতেজ রাখা যায়, তবে ব্যবহারের আগে কাপড়ের ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। কম্বল পরিষ্কারের সময় অতিরিক্ত জল ব্যবহার, কড়া রাসায়নিক বা ব্লিচ প্রয়োগ এবং জোরে ঘষাঘষি করা থেকে বিরত থাকুন। কম্বল পুরোপুরি না শুকিয়ে আলমারিতে রাখা উচিত নয়। নিয়মিত ব্যবহারের পর কম্বল ঝেড়ে পরিষ্কার ও শুকনো জায়গায় সংরক্ষণ করলে তা দীর্ঘস্থায়ী হয়।
