চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন আধা সামরিক বাহিনী

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন আধা সামরিক বাহিনী

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। উৎসবের দিনগুলিতে ভিড় সামলাতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এই প্রথমবার শহরে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। মোট ৬ কো ম্পা নি আধা সামরিক বাহিনীর পাশাপাশি ৩ হাজার রাজ্য পুলিশ শহরজুড়ে নিরাপত্তার দায়িত্বে থাকবে। নির্বাচনের সময় থেকে রাজ্যে থাকা বাহিনীকেই এবার পুজোর ভিড় নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

শহরের ৪৪৬টি পুজো মণ্ডপকে ৫টি জোন এবং ১১টি সেক্টরে ভাগ করে নজরদারি চালানো হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে পুজো কমিটিগুলোকে মণ্ডপে ঢোকা ও বের হওয়ার পথ প্রশস্ত রাখার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। জনসমাগম বেশি হয় এমন মণ্ডপগুলিতে বাড়তি পুলিশ ও সিভিল ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। এছাড়া কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার মাধ্যমে গোটা শহরের ওপর নজর রাখা হচ্ছে।

নিরাপত্তার খাতিরে জলপথ, রেল এবং সড়কপথেও কড়া টহলদারি চলবে। পুজোর কদিন দুপুর ২টো থেকে ভোর ৬টা পর্যন্ত শহরে যান চলাচলের ক্ষেত্রে ‘নো এন্ট্রি’ কার্যকর থাকবে। সব মিলিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *