দিল্লিতে সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলন, উপস্থিত থাকবেন অমিত শাহ

দিল্লিতে সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলন, উপস্থিত থাকবেন অমিত শাহ

দিল্লিতে আয়োজিত হতে চলেছে সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ও বান্দি সঞ্জয় কুমার ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, র-এর সচিব এবং এনআইএ-র ডিরেক্টর জেনারেল উপস্থিত থাকবেন।

বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষ পুলিশ আধিকারিক, সন্ত্রাস দমনকারী কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধি এবং আইন, ফরেনসিক ও প্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেবেন। মূলত সন্ত্রাস দমনের অভিজ্ঞতা বিনিময় এবং উদীয়মান প্রযুক্তির ব্যবহারের ওপর আলোচনা করা হবে। এছাড়া আন্তর্জাতিক আইনি সহযোগিতা বৃদ্ধি এবং দেশের সক্রিয় সন্ত্রাসের ইকোসিস্টেম ভেঙে দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সাইবার ক্রাইম ও আর্থিক সন্ত্রাসের মোকাবিলায় কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির মধ্যে সমন্বয় এবং রিয়েল-টাইমে তথ্য আদান-প্রদানের ওপর বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি ডিপফেক, হাইব্রিড যুদ্ধ, সামুদ্রিক সন্ত্রাসবাদ এবং ডিজিটাল ফরেনসিকের মতো আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলি মোকাবিলায় ভারতের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হবে। গত বছরের সম্মেলনে গৃহীত প্রস্তাব ও সুপারিশগুলির অগ্রগতির পর্যালোচনাও করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *