মহাকাশ গবেষণায় নজির: পৃথিবী থেকে এক আলোকবর্ষ দূরে নাসার মহাকাশযান

মহাকাশ গবেষণায় নজির: পৃথিবী থেকে এক আলোকবর্ষ দূরে নাসার মহাকাশযান

১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করা নাসার একটি মহাকাশযান দীর্ঘ ৪৯ বছর ধরে মহাকাশে অবিরাম ছুটে চলেছে। বর্তমানে পৃথিবী থেকে এক আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করেছে এই যানটি। প্রতি ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার গতিতে এগিয়ে চলা এই মহাকাশযানটি ১৯৭০-এর দশকের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল। এত দীর্ঘ সময় ধরে মহাকাশে টিকে থেকে তথ্য পাঠানো বিজ্ঞানীদের কাছেও এক বিস্ময়কর সাফল্য।

দীর্ঘ এই যাত্রাপথে বিভিন্ন গ্রহ ও গ্রহাণুর পাশ দিয়ে যাওয়ার সময় কোনো সংঘর্ষের কবলে পড়েনি এই যানটি, যা নাসার বিজ্ঞানীদের জন্য একটি বড় অর্জন। তবে সময়ের সঙ্গে সঙ্গে মহাকাশযানটি থেকে আসা রেডিও সিগন্যালের পরিমাণ ক্রমশ কমে আসছে এবং এর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। পুরানো কম্পিউটার ব্যবস্থা ও মেমরি চিপের ওপর ভিত্তি করে পরিচালিত এই যানটি প্রমাণ করেছে যে, বিজ্ঞানের অসাধ্য বলে কিছু নেই।

মহাকাশযানটির পৃথিবীতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এবং ভবিষ্যতে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তবুও মানবজাতির এই ‘পর্যটক’ মহাকাশ গবেষণার ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। মহাকাশ গবেষণায় এই যানটি যে অমূল্য তথ্য সরবরাহ করেছে, তা আগামী দিনে বিজ্ঞানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *