চোপড়া বিডিও অফিসে দুঃসাহসিক চুরি, খোয়া গেল কম্পিউটার

চোপড়া বিডিও অফিসে দুঃসাহসিক চুরি, খোয়া গেল কম্পিউটার

উত্তর দিনাজপুরের চোপড়া বিডিও অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা অফিসের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে দুটি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। সকালে অফিস খোলার পর বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে চোপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

পুলিশি তল্লাশিতে অফিসের পিছনের জঙ্গল থেকে একটি কম্পিউটার উদ্ধার করা সম্ভব হলেও অন্যটির খোঁজ মেলেনি। দপ্তর সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া কম্পিউটারগুলিতে ব্লকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথি ও তথ্য সংরক্ষিত ছিল। ঘটনার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, মাত্র এক বছরের ব্যবধানে একই সরকারি দপ্তরে পরপর দুবার চুরির ঘটনা ঘটল। অফিস চত্বরে সিসিটিভি ক্যামেরা এবং নৈশপ্রহরীর ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা গ্রিল ভেঙে ভেতরে ঢুকল, তা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এটি নিছক চুরি নাকি সরকারি তথ্য হাতানোর কোনো উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় সরকারি দপ্তরের নিরাপত্তা ও তথ্যের সুরক্ষা নিয়ে কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *