বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা: নড়াইলে দুই বিএনপি নেতা খুন, ইউনুসের বাড়িতে অগ্নিসংযোগ

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা: নড়াইলে দুই বিএনপি নেতা খুন, ইউনুসের বাড়িতে অগ্নিসংযোগ

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘাত ও হিংসার ঘটনা অব্যাহত রয়েছে। নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের মিছিল মুখোমুখি হওয়ার পর সংঘর্ষে দুই বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম। এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুরে আরও এক বিএনপি নেতা খুন হয়েছেন বলে জানা গেছে।

এদিকে চট্টগ্রামের পাঁচ মাইল এলাকায় নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের পৈত্রিক বাড়িতে বুধবার গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে দীর্ঘ সময় ধরে ইউনুস বা তাঁর পরিবারের কেউ বসবাস করেন না, তাই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে, গোপালগঞ্জের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়া হয়েছে এবং বিএনপি দলীয় সংসদ সদস্য ডা. কেএম বাবরের হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাশিয়ানিতেও বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিসে হামলা চালানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কেন্দ্র করে দেশজুড়ে সংঘাতের আশঙ্কা রয়েছে। তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে অস্থিরতার হাত থেকে রক্ষা করতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি তাঁর এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ও লকডাউন ঘিরে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *