বাল্ক স্কচ হুইস্কি আমদানিতে শুল্ক বৃদ্ধি, বিপাকে বহুজাতিক মদ প্রস্তুতকারী সংস্থাগুলি

ভারত সরকার বাল্ক স্কচ হুইস্কি আমদানির ওপর কার্যকরভাবে ১৬২.৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করেছে। এই সিদ্ধান্তের ফলে পার্নো রিকার্ড, ডিয়াজিও এবং বাকার্ডির মতো বিশ্বের শীর্ষস্থানীয় মদ প্রস্তুতকারী সংস্থাগুলোর ৮০টিরও বেশি কন্টেইনার বর্তমানে ভারতের বিভিন্ন বন্দরে আটকে রয়েছে। ৬৫ বিলিয়ন ডলারের ভারতীয় মদের বাজারে এই আকস্মিক কড়াকড়ি বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি বছরের ১৫ জুলাই ভারত ও যুক্তরাজ্যের মধ্যে কার্যকর হওয়া বাণিজ্য চুক্তির শর্ত অনুযায়ী, স্কচ হুইস্কির ওপর আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করা হয়েছিল। তবে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলোর দাবি, বহুজাতিক কো ম্পা নিগুলো বাল্ক স্কচ আমদানির ক্ষেত্রে ভুল শুল্ক শ্রেণিবিন্যাস ব্যবহার করছে। তদন্তে উঠে এসেছে যে, আমদানিকৃত এই স্কচ স্থানীয় স্পিরিটের সঙ্গে মিশিয়ে ‘ব্লেন্ডেড হুইস্কি’ তৈরি করা হচ্ছে।
তদন্তকারী সংস্থাগুলোর যুক্তি অনুযায়ী, এই পণ্যগুলোকে ‘কম্পাউন্ড অ্যালকোহলিক প্রিপারেশন’ হিসেবে গণ্য করা উচিত, যার ফলে ১৫০ শতাংশ শুল্কের পাশাপাশি অতিরিক্ত ভোগ কর যুক্ত হয়ে মোট কার্যকর শুল্ক ১৬২.৫ শতাংশে পৌঁছায়। এই আইনি বিরোধের কারণে কো ম্পা নিগুলো বাণিজ্য চুক্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই কর নীতির ফলে পণ্য সরবরাহে বিলম্বের পাশাপাশি কো ম্পা নিগুলোর কার্যকরী মূলধনের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে, যা দেশীয় মদ উৎপাদনকারী সংস্থাগুলোর রণকৌশলকেও প্রভাবিত করতে পারে।
