বিয়ের মরশুমের আগে সোনার দামে বড় পতন, স্বস্তি সাধারণ ক্রেতাদের

বিয়ের মরশুমের ঠিক আগেই সোনার দামে বড়সড় স্বস্তি পেলেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার ২২ ও ২৪ ক্যারাট উভয় প্রকার সোনার দামই উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত কয়েকদিনের তুলনায় এই দরপতন মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির খবর হিসেবেই দেখা হচ্ছে।
কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৮০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩০ হাজার ৬৯০ টাকা। একই দাম বজায় রয়েছে মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, ভুবনেশ্বর ও হায়দরাবাদের মতো শহরগুলিতেও।
অন্যদিকে, দিল্লি, জয়পুর, লখনউ ও গুরুগ্রামে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ১৯ হাজার ৯৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩০ হাজার ৮৪০ টাকা। এছাড়া আহমেদাবাদ ও পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ১৯ হাজার ৮৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩০ হাজার ৭৪০ টাকা ধার্য করা হয়েছে।
