২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় বিশ্বের ধর্মীয় জনসংখ্যার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা বিশ্বে সর্বাধিক হলেও, মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেক বেশি। গবেষণায় দেখা গেছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় জন্মহার ছিল ৩.১, যেখানে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ২.৫।

গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টান জনসংখ্যা ছিল ২২৭ কোটি এবং মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি। ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়ে ২৫৭ কোটিতে পৌঁছাবে, যা খ্রিস্টানদের ২৫২ কোটির সংখ্যাকে ছাড়িয়ে যাবে। ২০৭০ সালের মধ্যে এই ব্যবধান আরও বেড়ে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটিতে পৌঁছাতে পারে। জনসংখ্যা বৃদ্ধির এই হারের পেছনে জন্মহারের পাশাপাশি ধর্মান্তকরণ এবং ধর্মীয় পরিচিতিতে পরিবর্তনের মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টে আরও জানানো হয়েছে, আমেরিকা ও কানাডার মতো দেশগুলোতে খ্রিস্টান জনসংখ্যা ক্রমশ কমছে। ২০৬৫ সালের মধ্যে আমেরিকায় খ্রিস্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবে না বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, হিন্দু ও ইহুদিদের মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের শতাংশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৌদ্ধদের সংখ্যাও কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে পাকিস্তান শীর্ষে থাকবে বলে মনে করা হচ্ছে, যার পরেই থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *