মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার নদিয়ার বিজেপি নেত্রী

মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার নদিয়ার বিজেপি নেত্রী

নদিয়ার রানাঘাটে মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, পিয়ালী ফোনে তাঁদের কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

অভিযোগকারীদের দাবি, বৃহস্পতিবার রাতে পিয়ালী বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর শুরু করেন। এ সময় তাঁর সঙ্গী ও সমর্থকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে, যাতে একজন গুরুতর আহত হন। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পিয়ালী বিশ্বাসকে গ্রেফতার করে এবং শুক্রবার তাঁকে রানাঘাট আদালতে পেশ করা হয়।

পাল্টা দাবিতে ধৃত নেত্রী জানান, তিনি কোনো তোলাবাজি করেননি, বরং সেখানে চলা জুয়ার আসরে ভাঙচুর চালিয়েছিলেন। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার নেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশে জুয়া ও সাট্টার ঠেক বন্ধ করতে গিয়েই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তিনি একে পরিকল্পিত চক্রান্ত বলে অভিহিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *