মেয়ের বিয়ের ঋণের দায়ে হাতছাড়া হওয়া জমি ৩০ বছর পর ফিরে পেলেন লাতুরের বৃদ্ধা

মেয়ের বিয়ের ঋণের দায়ে হাতছাড়া হওয়া জমি ৩০ বছর পর ফিরে পেলেন লাতুরের বৃদ্ধা

মেয়ের বিয়ের খরচ মেটানোর জন্য ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন লাতুরের বাসিন্দা মুণ্ডুবাই দাভরে। সেই ঋণের বিনিময়ে তিনি নিজের সাড়ে চার একর জমি এক মহাজনের কাছে বন্ধক রেখেছিলেন। অভিযোগ, ফসল ভাগাভাগির প্রতিশ্রুতি দিয়ে মহাজন প্রথমে জমিটির দখল নেন এবং পরে ভুয়ো সাক্ষীর মাধ্যমে জমিটি নিজের নামে লিখিয়ে নেন। পরবর্তীকালে জমি ফেরত পেতে চাইলে মহাজন সুদ-আসল মিলিয়ে ১০ লক্ষ টাকা দাবি করেন, যা পরিশোধ করা মুণ্ডুবাইয়ের পক্ষে আসাম্ভব ছিল।

দীর্ঘ ৩০ বছর পর পরিবারের সদস্যদের সহায়তায় মুণ্ডুবাই জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার সাহস দেখান। তাঁর অভিযোগের ভিত্তিতে লাতুরের জেলাশাসক ভরত বাস্তওয়াডে এবং স্থানীয় তহসিলদার তদন্ত শুরু করেন। শেলগাঁওয়ের সার্কেল অফিসার মহেশ হিপ্পার্গে জানান, ১৯৯৫ সালে ঋণের বিপরীতে জোরপূর্বক একটি বিক্রয় দলিল সম্পাদন করা হয়েছিল। প্রশাসনের হস্তক্ষেপে সেই জমির রেকর্ড সংশোধন করে মুণ্ডুবাইকে প্রকৃত মালিক হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

কোনো আইনি খরচ ছাড়াই নিজের পৈতৃক সম্পত্তি ফিরে পেয়ে আবেগপ্রবণ মুণ্ডুবাই। রাজ্যপাল নিজে তাঁর হাতে জমির মালিকানার নথি তুলে দিয়েছেন। দীর্ঘ লড়াইয়ের পর জমি ফিরে পাওয়ায় তিনি লাতুরের জেলাশাসক, পুলিশ সুপার অমল তাম্বে এবং স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *