খালি পেটে চা খাওয়ার অভ্যাস কি চুল পড়ার কারণ? জেনে নিন আয়রন ও চুলের সম্পর্ক

খালি পেটে চা খাওয়ার অভ্যাস কি চুল পড়ার কারণ? জেনে নিন আয়রন ও চুলের সম্পর্ক

চায়ের মধ্যে থাকা ট্যানিন ও পলিফেনল নামক উপাদান শরীরে আয়রন শোষণের ক্ষমতা কমিয়ে দিতে পারে। বিশেষ করে উদ্ভিদজাত খাবার থেকে পাওয়া নন-হিম আয়রন শোষণে এটি বাধা সৃষ্টি করে। শরীরে হিমোগ্লোবিন তৈরির পাশাপাশি চুলের স্বাভাবিক বৃদ্ধির জন্য আয়রন অত্যন্ত প্রয়োজনীয়। তাই শরীরে আয়রনের ঘাটতি থাকলে তা চুল পড়ার সমস্যাকে ত্বরান্বিত করতে পারে। গবেষণায় দেখা গেছে, খাবারের সঙ্গে চা পান করলে আয়রন শোষণে নেতিবাচক প্রভাব পড়ে, যা দীর্ঘমেয়াদে চুলের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

চুলের যত্ন নিতে চা খাওয়া পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই, তবে অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। ঘুম থেকে উঠেই খালি পেটে চা না খেয়ে প্রথমে জল পান করা উচিত। এছাড়া খাবার খাওয়ার অন্তত এক ঘণ্টা পর চা পান করলে আয়রন শোষণে বাধা পাওয়ার সম্ভাবনা কমে। আয়রনের ঘাটতি পূরণে খাদ্যতালিকায় পালং শাক, ডাল, ছোলা, রাজমা ও শুকনো ফল রাখা প্রয়োজন। পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ লেবু, আমলকী বা পেয়ারা খেলে আয়রন শোষণ প্রক্রিয়া উন্নত হয়।

চুল পড়ার পেছনে কেবল চা পানই একমাত্র কারণ নয়। থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, হরমোনের পরিবর্তন, প্রোটিনের অভাব এবং বংশগত কারণও চুল পড়ার নেপথ্যে বড় ভূমিকা পালন করে। শরীরে আয়রন ও ফেরিটিনের মাত্রা কমে গেলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। এছাড়া গর্ভাবস্থা, সন্তান প্রসব পরবর্তী সময় বা মেনোপজের মতো পর্যায়ে হরমোনের ভারসাম্যহীনতাও চুল পড়ার অন্যতম কারণ হতে পারে। তাই চুল পড়ার সমস্যা দীর্ঘস্থায়ী হলে অন্যান্য শারীরিক কারণগুলোও খতিয়ে দেখা প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *