বাড়ির নেমপ্লেটে ‘বন্দে মাতরম’ লেখা নিয়ে আপত্তি, নিকাহ পড়াতে অস্বীকার ইমামের

বাড়ির নেমপ্লেটে ‘বন্দে মাতরম’ লেখা নিয়ে আপত্তি, নিকাহ পড়াতে অস্বীকার ইমামের

উত্তরপ্রদেশের বারমাউলা অর্জুনপুর গ্রামের বাসিন্দা মণীশ তাঁর বোনের বিয়ের জন্য স্থানীয় এক ইমামের সঙ্গে যোগাযোগ করেছিলেন। মণীশের অভিযোগ, তাঁর বাড়ির নেমপ্লেটে ‘জয় হিন্দ’ ও ‘বন্দে মাতরম’ লেখা থাকায় ইমাম নিকাহ পড়াতে অস্বীকার করেন। মণীশ নিজের নামের সঙ্গে ‘ভগত সিং’ ব্যবহার করেন এবং জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির কারণে বাড়ির সামনে এই স্লোগানগুলো লিখে রেখেছেন, যা নিয়ে অতীতেও অনেকে আপত্তি জানিয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, বিয়ের দুদিন আগে ১৩ নভেম্বর ইমাম কাদরি নিকাহ পড়াতে আসাম্মতি জানান। পরবর্তীতে ১৫ নভেম্বর মসজিদে দেখা হলে ইমাম দাবি করেন যে, বাবার অসুস্থতার কারণে তিনি বিয়ে পড়াতে পারবেন না। শেষ পর্যন্ত পরিবারটি অন্য একজন কাজিকে ডেকে আনে এবং নির্ধারিত সময়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই ঘটনায় মণীশ ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মানসিক হেনস্থার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রোজা থানার ভারপ্রাপ্ত আধিকারিক উমেশ মিশ্র জানিয়েছেন, উভয় পক্ষের বক্তব্য রেকর্ড করার পর ১৯ নভেম্বর এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। মণীশ জানিয়েছেন, এই আইনি পদক্ষেপের জন্য তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে তিনি তাঁর বোনের বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *