ডানকানসের ১৪টি চা বাগান অধিগ্রহণে ২০০ কোটির প্রস্তাব তেরাই গ্রুপের

ডানকানসের ১৪টি চা বাগান অধিগ্রহণে ২০০ কোটির প্রস্তাব তেরাই গ্রুপের

ডানকানস ইন্ডাস্ট্রিজের অধীনে থাকা ১৪টি বন্ধ চা বাগান অধিগ্রহণ করে সেগুলিকে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে তেরাই টি কো ম্পা নি লিমিটেড। এই লক্ষ্যে সংস্থাটি ২০০ কোটি টাকার একটি প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবটি বর্তমানে ঋণদাতাদের কমিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই উদ্যোগ সফল হলে প্রায় ১০ হাজার স্থায়ী চা শ্রমিক ও তাঁদের পরিবারের কর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়নের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত ২০০ কোটি টাকার বিনিয়োগকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে ১০০ কোটি টাকা প্রদান করা হবে এবং বাকি ১০০ কোটি টাকা বাগানগুলির পরিকাঠামো উন্নয়ন, কারখানা সংস্কার ও কার্যকরী মূলধন হিসেবে ব্যয় করা হবে। দীর্ঘদিনের আর্থিক সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা বাগানগুলিকে পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

শ্রমিকদের বকেয়া পাওনা মেটানোর বিষয়টি এই প্রস্তাবে বিশেষ গুরুত্ব পেয়েছে। তেরাই গ্রুপ শ্রমিকদের বকেয়া মজুরি মেটানোর জন্য ২৪ কোটি টাকা এবং প্রভিডেন্ট ফান্ড ও ইএসআই সংক্রান্ত বকেয়া মেটানোর জন্য ৫৪ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করেছে। অধিগ্রহণের অনুমোদন পাওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যেই এই সমস্ত বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *