বাড়ির নেমপ্লেটে দেশাত্মবোধক স্লোগান, নিকাহ পড়াতে অস্বীকার করায় ইমামের বিরুদ্ধে মামলা

বাড়ির নেমপ্লেটে দেশাত্মবোধক স্লোগান, নিকাহ পড়াতে অস্বীকার করায় ইমামের বিরুদ্ধে মামলা

উত্তরপ্রদেশের শাহজাহানপুরের রোজা থানা এলাকার বারমৌলা অর্জুনপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগকারী মোনিস জানিয়েছেন, তাঁর বোনের বিয়ের জন্য আগে থেকেই মসজিদের ইমামের সঙ্গে কথা বলা ছিল এবং তিনি সম্মতিও দিয়েছিলেন। কিন্তু বিয়ের ঠিক আগের মুহূর্তে ইমাম নিকাহ পড়াতে অস্বীকার করেন।

মোনিসের অভিযোগ, তাঁদের বাড়ির নেমপ্লেটে ‘বন্দে মাতরম’ ও ‘জয় হিন্দ’ লেখা রয়েছে। স্থানীয় সম্প্রদায়ের একাংশ এই লেখা সরানোর জন্য আগে থেকেই চাপ দিচ্ছিলেন। মোনিসের দাবি, ইমামের অভিযোগ ছিল যে পরিবারটি ইসলামে নিষিদ্ধ রীতিনীতি পালন করছে এবং বাড়ির বাইরে দেশাত্মবোধক স্লোগান লিখে রেখেছে। এই কারণেই তিনি নিকাহ পড়াতে রাজি হননি, যার ফলে পরিবারটি চরম অপমান ও মানসিক চাপের মুখে পড়েছে।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অন্যদিকে, অভিযুক্ত ইমাম তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর পাল্টা বক্তব্য, হাতে সময় না থাকায় তিনি আগেই নিকাহ পড়াতে অপারগতা জানিয়েছিলেন এবং অন্য ধর্মগুরুর সাহায্য নিতে বলেছিলেন। ইমামের দাবি, তাঁকে ফাঁসানোর জন্য এই মনগড়া অভিযোগ আনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *