রাজ্য পুলিশ প্রশাসনে বড় রদবদল: আইপিএস ও ইন্সপেক্টর স্তরে একাধিক বদলি

রাজ্য পুলিশ প্রশাসনে বড় রদবদল: আইপিএস ও ইন্সপেক্টর স্তরে একাধিক বদলি

পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনে বড় ধরনের প্রশাসনিক রদবদল করল রাজ্য সরকার। শুক্রবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে দুই আইপিএস আধিকারিক এবং আটজন ইন্সপেক্টরের দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয়েছে। প্রশাসনিক এই রদবদলে বেশ কিছু আগের নির্দেশ সংশোধন করা হয়েছে এবং নতুন করে একাধিক আধিকারিককে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে।

আইপিএস স্তরে ২০০৬ ব্যাচের অজয় কুমার ঠাকুরকে সিআইডি-র আইজিপি পদ থেকে সরিয়ে হোম গার্ডের আইজিপি করা হয়েছে। এছাড়া ২০১০ ব্যাচের আইপিএস কে কান্নানকে সিআইএফ-এর ডিআইজি পদ থেকে সিআইডি-২-এর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের আটজন ইন্সপেক্টরকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে সঞ্জয় দে-কে ডায়মন্ড হারবার থানার আইসি এবং প্রশান্ত করকে পূর্ব মেদিনীপুরের ডিআইবি-তে পাঠানো হয়েছে।

অন্যান্য রদবদলের মধ্যে সিআইডি-র ইন্সপেক্টর গৌতম সাহাকে নোদাখালি থানার আইসি এবং হিমাংশু বিশ্বাসকে বসিরহাট ট্রাফিক ইউনিটে বদলি করা হয়েছে। এছাড়া বাসুদেব সরকারকে বজবজ থানার আইসি এবং নিরুপম মণ্ডলকে বীরভূম ডিআইবি-তে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক নির্দেশে পুজালি থানার আইসি সোমনাথ দে এবং চিরঞ্জিত বিশ্বাসের আগের বদলির নির্দেশ বাতিল করে তাঁদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *