পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়ে সুজিত বসুকে জেরা সিবিআইয়ের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়ে সুজিত বসুকে জেরা সিবিআইয়ের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার জেলে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ক্ষেত্রে তাঁর সুপারিশ ছিল বলে অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও আর্থিক লেনদেনের যোগসূত্র খতিয়ে দেখতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই পদক্ষেপ নিয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, একাধিক ব্যক্তির বয়ান থেকে প্রাক্তন মন্ত্রীর নাম উঠে এসেছে। তদন্তের স্বার্থে সুজিত বসুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিতাই দত্ত, প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায় এবং অয়ন শীলকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। আদালতের অনুমতি পাওয়ার পরই শনিবার থেকে তাঁকে জেলে গিয়ে জেরা করার প্রক্রিয়া শুরু হয়।

উল্লেখ্য, গত ১১ মে এই মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছিল। ইডির চার্জশিটে দাবি করা হয়েছিল যে, পুর নিয়োগ দুর্নীতিতে তাঁর কাছে নগদ ২০ কোটি টাকা পৌঁছেছিল। গ্রেফতারির ৬০ দিনের মাথায় বিশেষ আদালতে জমা দেওয়া ১৮৬ পাতার চার্জশিটে সুজিত বসুর পাশাপাশি তাঁর ছেলে সমুদ্র বসু, দুটি সংস্থা এবং পুর ও নগরোন্নয়ন দফতরের তৎকালীন আধিকারিক জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। জ্যোতিষ্মানের মাধ্যমে ৩ কোটি টাকা লেনদেনের অভিযোগও রয়েছে এই মামলায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *