বিস্কুটের গায়ে ছোট ছোট ছিদ্র কেন থাকে? জেনে নিন এর আসল কারণ

বিস্কুটের গায়ে ছোট ছোট ছিদ্র কেন থাকে? জেনে নিন এর আসল কারণ

বাজারে পাওয়া প্রায় সব ধরনের বিস্কুটের গায়েই ছোট ছোট ছিদ্র দেখা যায়। বেকিংয়ের পরিভাষায় এই ছিদ্রগুলোকে বলা হয় ‘ডকার হোলস’। বিস্কুটকে সঠিক আকারে তৈরি করা এবং এর মুচমুচে ভাব বজায় রাখার পেছনে এই ছিদ্রগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলত বিস্কুট তৈরির সময় এই কৌশলটি ব্যবহার করা হয়।

বিস্কুটের কাঁচা মণ্ড বা ডো যখন ওভেনে বেক করা হয়, তখন তার ভেতরের আর্দ্রতা বা জলীয় অংশ উত্তাপে বাষ্পে পরিণত হতে শুরু করে। যদি এই বাষ্প বের হওয়ার কোনো রাস্তা না থাকে, তবে তা প্রসারিত হয়ে বিস্কুটটিকে পাউরুটির মতো ফুলিয়ে দিতে পারে। এই ছিদ্রগুলো দিয়ে সেই অতিরিক্ত বাষ্প নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়, ফলে বিস্কুট অতিরিক্ত ফুলে যায় না বা তার আকৃতি নষ্ট হয় না।

বাষ্প সহজে বেরিয়ে যাওয়ার ফলে বিস্কুটটি ভেতর এবং বাইরে সমানভাবে বেক হয় এবং এর আসল মুচমুচে ভাব বজায় থাকে। যদি এই ছিদ্রগুলো না থাকত, তবে প্রতিটি বিস্কুট আসামান আকারে ফুলে উঠত এবং খাওয়ার সময় কাঙ্ক্ষিত স্বাদ পাওয়া যেত না। তাই বিস্কুটের নিখুঁত গঠন ও গুণমান বজায় রাখতে এই ছোট ছিদ্রগুলো অপরিহার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *