নেলপলিশ দীর্ঘস্থায়ী করার সহজ উপায়

নেলপলিশ দীর্ঘস্থায়ী করার সহজ উপায়

দামি নেলপলিশ ব্যবহার করার পরেও তা দ্রুত উঠে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। বিউটি বিশেষজ্ঞদের মতে, নেলপলিশ দীর্ঘস্থায়ী করার জন্য নখের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। নেলপলিশ লাগানোর আগে নখ পরিষ্কার রাখা প্রথম শর্ত। নখে কোনো ধরনের তেল বা ময়েশ্চারাইজার থাকলে নেলপলিশ ঠিকমতো বসে না। তাই নেলপলিশ লাগানোর আগে নখ ভালো করে ধুয়ে হোয়াইট ভিনেগার বা রিমুভার দিয়ে মুছে নিলে নখের বাড়তি তেল দূর হয়।

সরাসরি নখের ওপর কালার কোট না লাগিয়ে প্রথমে একটি ভালো মানের বেস কোট ব্যবহার করা উচিত। বেস কোট নখ ও রঙের মাঝে একটি আঠালো স্তর তৈরি করে, যা নেলপলিশকে সহজে উঠতে দেয় না। এছাড়া একসঙ্গে ঘন প্রলেপ না লাগিয়ে দুটি পাতলা কোটে নেলপলিশ লাগানো ভালো। ঘন প্রলেপ সহজে শুকায় না এবং দ্রুত উঠে যাওয়ার সম্ভাবনা থাকে।

রঙের স্থায়িত্ব বাড়াতে কালার কোট শুকিয়ে যাওয়ার পর অবশ্যই একটি ভালো মানের টপ কোট ব্যবহার করুন। এটি নখকে চকচকে রাখার পাশাপাশি একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করে। নেলপলিশ পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখলে রঙ আরও বেশি স্থায়ী হয়। এই ছোটখাটো নিয়মগুলো মেনে চললে নখের সৌন্দর্য দীর্ঘ দিন বজায় রাখা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *