দীর্ঘ অসুস্থতার পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, বিশেষ অনুষ্ঠানে গাইবেন সুরের জাদুকরী

দীর্ঘ অসুস্থতার পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, বিশেষ অনুষ্ঠানে গাইবেন সুরের জাদুকরী

দীর্ঘ দুই বছর অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর আবারও মঞ্চে ফিরছেন প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। ২০২৪ সালে এক ভাইরাল সংক্রমণের জেরে বিরল স্নায়ুজনিত কানে শোনার সমস্যায় আক্রান্ত হয়েছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন গানের জগত ও জনসমক্ষ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন এই জনপ্রিয় গায়িকা। তবে সমস্ত বাধা কাটিয়ে আগামী ১১ ডিসেম্বর মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে আয়োজিত ‘ক্যায়া জমানা থা’ অনুষ্ঠানে ফের গান গাইতে দেখা যাবে তাঁকে।

চলচ্চিত্র পরিচালক সুভাষ ঘাইয়ের কর্মজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিচালক নিজেই অলকা ইয়াগনিকের বাড়িতে গিয়ে তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে গায়িকা অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। উল্লেখ্য, ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’ ও ‘ইয়াদেঁ’-র মতো একাধিক জনপ্রিয় ছবিতে এই পরিচালক-গায়িকা জুটির কাজ আজও শ্রোতাদের কাছে সমাদৃত।

অসুস্থতার লড়াইয়ের মাঝেই চলতি বছর অলকা ইয়াগনিককে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। এই প্রাপ্তি নিয়ে গায়িকা জানিয়েছেন, পুরস্কারটি তাঁর কাছে অত্যন্ত আনন্দের। এদিকে, ১১ ডিসেম্বরের কনসার্টে সুভাষ ঘাইয়ের ছবির জনপ্রিয় গানগুলো নতুন আঙ্গিকে পরিবেশন করবেন সুরকার মিথুন। তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন ৭০ জন বাদ্যযন্ত্রীর একটি দল। দীর্ঘ বিরতির পর প্রিয় শিল্পীকে ফের মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অগণিত ভক্তরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *