ধূপের ধোঁয়া কি ফুসফুসের ক্ষতি করে? জানুন সতর্কতা

প্রতিদিন ঠাকুরঘরে ধূপ জ্বালানো অনেকেরই অভ্যাস। কিন্তু ধূপকাঠি থেকে নির্গত ধোঁয়া ফুসফুসের জন্য ক্ষতিকর হতে পারে। কাঠের গুঁড়ো, সুগন্ধি রাসায়নিক এবং আঠা পোড়ার সময় বাতাসে পিএম ২.৫, কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড ও বেনজিনের মতো বিষাক্ত গ্যাস ছড়ায়।
বন্ধ ঘরে এই ধোঁয়া শ্বাসনালী ও ফুসফুসে প্রবেশ করে। দীর্ঘমেয়াদে এটি সিওপিডি, অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের মতো রোগের ঝুঁকি বাড়ায়। তীব্র গন্ধে চোখ জ্বালা, নাক বন্ধ, মাথা ধরা ও ত্বকে অ্যালার্জিও হতে পারে। শিশু, বয়স্ক এবং হাঁপানি রোগীদের জন্য এটি বিশেষ বিপজ্জনক।
সতর্কতা হিসেবে দরজা-জানালা খুলে ধূপ জ্বালানো উচিত। এক্সহস্ট ফ্যান ব্যবহার করা যেতে পারে। দীর্ঘক্ষণ ধূপ না জ্বালিয়ে পুজোর পর নিভিয়ে দিন। রাসায়নিকের বদলে গুগগুল, চন্দন বা প্রাকৃতিক উপাদানে তৈরি ধূপ ব্যবহার করুন। বাঁশ ছাড়া ধূপ কম ক্ষতিকর। ধূপের খুব কাছে না বসে ঘিয়ের প্রদীপ জ্বালানো একটি ভালো বিকল্প।
