নেপালে আইআইটি ক্যাম্পাস, ভারতীয় বিনিয়োগকারীদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

ভারত ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে আলোচনা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী ভারতীয় বিনিয়োগকারীদের সে দেশে ব্যবসা প্রসারের জন্য স্বাগত জানিয়েছেন।

এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-এর একটি অফশোর ক্যাম্পাস স্থাপনের ঘোষণা করেছেন। এছাড়াও, নেপালে একটি স্টার্টআপ ইনকিউবেটর, ইনোভেশন হাব এবং কৃষি-শিল্প পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। নেপালি শিক্ষার্থীদের জন্য ভারতে আইন ও প্রযুক্তি বিষয়ক স্কলারশিপের সুযোগও বাড়ানো হবে।

যোগাযোগ ও জ্বালানি পরিকাঠামো উন্নয়নে ছয়টি আন্তঃসীমান্ত প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চলচ্চিত্র, আধুনিক প্রযুক্তি এবং খেলাধুলায়, বিশেষ করে ক্রিকেটে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের নেতারা আশা প্রকাশ করেছেন যে এই উদ্যোগগুলি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ প্রজন্মের জন্য সুযোগ তৈরি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *