শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে জল্পনা, বিজয় দিবসে কি ফিরছেন বাংলাদেশে?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগস্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। ভারতীয় বায়ুসেনার দুটি রাফাল যুদ্ধবিমান হাসিমারা বায়ুঘাঁটি থেকে উড়ে তাঁর বিমানকে ভারতীয় আকাশসীমায় সুরক্ষিতভাবে প্রবেশে সহায়তা করেছিল।

ভারতে অবতরণের পর হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে তাঁকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাঁদের মধ্যে দীর্ঘ বৈঠক হয় এবং বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিকে জানানো হয়। নিরাপত্তার কারণে শেখ হাসিনাকে দিল্লির একটি সুরক্ষিত বাংলোয় রাখা হয়েছিল।

সম্প্রতি তাঁর বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাঁর মুখপাত্র জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে তিনি দেশে ফিরতে আগ্রহী। তিনি বাংলাদেশ বিমানের উড়ানেই ঢাকায় ফিরতে চান বলে খবর।

হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কড়া অবস্থান নিয়েছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, হাসিনা দেশে ফিরলে তাঁকে বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে এবং প্রয়োজনে গ্রেফতার করা হতে পারে। তাঁকে দেশে ফেরানোর জন্য প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক স্তরে আলোচনা চলছে বলেও জানানো হয়েছে। ফলে ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *