রক্তে শর্করা নিয়ন্ত্রণে কমলা না আঙুর: কোনটি বেশি কার্যকর?

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আঙুরের চেয়ে কমলাকে বেশি কার্যকর বলে মনে করা হয়। এর কারণ, কমলায় আঙুরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেট গ্লুকোজে রূপান্তরিত হওয়ায় বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে।
এছাড়াও, কমলায় আঙুরের চেয়ে প্রায় দ্বিগুণ আঁশ বা ফাইবার থাকে, যা হজমের গতি ধীর করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমে।
পুষ্টিগুণের দিক থেকে কমলায় কার্বোহাইড্রেট ও চিনির পরিমাণ কম থাকলেও এতে ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেট ও ক্যালসিয়াম বেশি থাকে। অন্যদিকে, আঙুরে ভিটামিন কে ও পটাশিয়ামের পরিমাণ বেশি। আঙুরে কার্বোহাইড্রেট ও চিনির পরিমাণ বেশি হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে, তবে প্রক্রিয়াজাত খাবারের তুলনায় এর প্রভাব কম।
বিশেষজ্ঞদের মতে, ফলের রস না খেয়ে গোটা ফল খাওয়া বেশি উপকারী, কারণ রসে প্রয়োজনীয় আঁশ থাকে না। একটি মাঝারি কমলার ওজন প্রায় ১৫৪ গ্রাম এবং এক কাপ বা ১৫০ গ্রামে প্রায় ২২টি আঙুর থাকে। দুটি ফলই পরিমিত মাত্রায় খাওয়া যেতে পারে, তবে ব্যক্তিগত শারীরিক অবস্থা ও রক্তে শর্করার মাত্রা বিবেচনা করে সঠিক পরিমাণ নির্ধারণ করা জরুরি।
