ফরাক্কায় গঙ্গার ওপর নতুন চার লেনের সেতুর উদ্বোধন

মুর্শিদাবাদের ফরাক্কায় গঙ্গা নদীর ওপর নবনির্মিত চার লেনের সেতুর উদ্বোধন করা হয়েছে। সাত বছরের প্রতীক্ষার পর এই সেতু চালু হলো।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে ভার্চুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রী এর উদ্বোধন করেন। ফরাক্কা ব্যারেজ থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত পৌনে তিন কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে ৬০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে।

১৯৭৫ সালে চালু হওয়া ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে এতদিন ১২ নম্বর জাতীয় সড়কের যান চলাচল করত। ব্যারেজটি জীর্ণ হওয়ায় এবং যানজটের কারণে নতুন সেতুর প্রয়োজন ছিল। নতুন সেতুতে আপ ও ডাউন লেনের জন্য দুটি পৃথক সমান্তরাল কাঠামো রয়েছে, প্রতিটিতে দুটি করে মোট চারটি লেন।

ফরাক্কা কলেজ মোড় থেকে মালদা জেলার পিটিএস টাউনশিপ মোড় পর্যন্ত বিস্তৃত এই সেতু। এর ফলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের যানজটের ভোগান্তি কমবে এবং যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টা সাশ্রয় হতে পারে। ফরাক্কা ও মালদাবাসীসহ উত্তর-পূর্ব ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে সড়ক যোগাযোগ আরও সুগম হবে। নতুন সেতু চালু হওয়ায় ফরাক্কা ব্যারেজের ওপর যান চলাচল এখন নিয়ন্ত্রিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *