প্রেমের সম্পর্কে অমত, ছেলেকে খুনের অভিযোগে মা গ্রেফতার

বেঙ্গালুরুতে এক যুবককে খুনের অভিযোগে তাঁর মা শিবাম্মাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মৃত মুথুরাজ অন্য জাতের এক মহিলাকে ভালোবাসতেন এবং তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। এই সম্পর্ক ও বিয়েতে ঘোর আপত্তি ছিল তাঁর মায়ের।

এই বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে প্রায়ই অশান্তি হতো। ঘটনার আগের রাতেও তাঁদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছিল। পুলিশের দাবি, ঘটনার রাতে মুথুরাজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে মা শিবাম্মা কাঠের গুঁড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। গুরুতর চোটের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর শিবাম্মা পুলিশ ও পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তিনি দাবি করেন, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর ছেলেকে খুন করেছে এবং কান্নাকাটি করে ক্ষোভও প্রকাশ করেন। তবে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখে। শিবাম্মার বয়ানে অসঙ্গতি মেলায় তদন্তকারীদের সন্দেহ হয়। ঘটনার পরম্পরা বিশ্লেষণ করে শেষ পর্যন্ত খুনের ঘটনায় তাঁর জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়। এরপরই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *