কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ৯২টি বেওয়ারিশ দেহ, সৎকারের উদ্যোগ

কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজের মর্গে ৯২টি দাবিহীন মৃতদেহ দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে। এর ফলে নতুন দেহ রাখার জায়গা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। মর্গের স্বাভাবিক কাজ ব্যাহত হওয়ায় কর্তৃপক্ষ দ্রুত এই দেহগুলি সরানোর সিদ্ধান্ত নিয়েছেন।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ কোচবিহার পুরসভাকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। কলেজ সূত্রে জানা গেছে, ৯২টি দেহের মধ্যে ২২টি প্রাপ্তবয়স্কদের এবং ৭০টি মৃত অবস্থায় প্রসব হওয়া ভ্রূণ বা শিশুদের দেহ। গর্ভাবস্থায় মৃত্যু হওয়ায় পরিবার এই দেহগুলি গ্রহণ করেনি।

দীর্ঘ কয়েক মাস ধরে দেহগুলি জমে থাকায় মর্গের ধারণক্ষমতা প্রায় শেষ। পরিস্থিতি সামলাতে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠক করেছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এমএসভিপি তনয় মহন্ত জানিয়েছেন, দেহ সৎকারের জন্য প্রশাসনিকভাবে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, বেওয়ারিশ দেহ সৎকারের দায়িত্ব পুরসভার। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, খুব শীঘ্রই দেহগুলি সৎকার করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *