বিয়ের নিমন্ত্রণপত্রের লিঙ্কে ক্লিক, গুজরাটের যুবকের খোয়া গেল ১০ লক্ষ টাকা

গুজরাটের এক বাসিন্দা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাইবার প্রতারণার শিকার হয়েছেন। হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্রের একটি APK ফাইল পাঠিয়ে তাঁকে ফাঁদে ফেলা হয়। অভিযোগ, ওই ফাইলটি ডাউনলোড করার পরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা উধাও হয়ে যায়।

ঘটনার তদন্তে নেমে সুরাট পুলিশ উত্তরপ্রদেশের বিজনৌর থেকে দেবেন্দ্র মালিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশি জেরায় জানা গিয়েছে, ধৃত ব্যক্তি টাকার বিনিময়ে সাইবার অপরাধীদের কাছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিতেন। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার ২০ শতাংশ নিজের কাছে রেখে বাকি অর্থ মূল অপরাধীদের কাছে পাঠিয়ে দিতেন তিনি। উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় সুরাট সাইবার ক্রাইম শাখা এই চক্রের হদিস পায়।

পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অপরিচিত নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ইমেল বা এসএমএস-এ থাকা লিঙ্কে ক্লিক না করার অনুরোধ জানানো হয়েছে। সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত ১৯৩০ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অজানা উৎস থেকে আসা APK ফাইল ডাউনলোড না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *