দিল্লিতে সিলিন্ডার ছুড়ে যুবক খুনে গ্রেপ্তার অভিযুক্ত

দিল্লির দ্বারকায় তিনতলা থেকে গ্যাস সিলিন্ডার ছুড়ে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ শিবম শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সাহিল নামে এক যুবক আবাসনের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ওপর থেকে একটি গ্যাস সিলিন্ডার সরাসরি তাঁর মাথায় এসে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তদন্তে জানা গেছে, ২৪ বছর বয়সী শিবম পেশায় পোশাক কারখানার কর্মী। ঘটনার দিন সকাল থেকেই তিনি মদ্যপান করছিলেন। পার্কিং লটে অন্য এক বাসিন্দার সঙ্গে বচসার জেরে রাগের মাথায় তিনি নিজের ফ্ল্যাট থেকে সিলিন্ডারটি নিচে ছুড়ে ফেলে দেন। দ্বারকার ডিসিপি কুশল পাল সিং জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ নম্বর ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *