‘BJP-তে থাকতেই অনেক কিছু…’ মুকুলের মৃত্যুতে কী ইঙ্গিত দিলীপের? শুরু জল্পনা
প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা প্রবীণ রাজনীতিক মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন পুত্র শুভ্রাংশু রায়। দীর্ঘ অসুস্থতার পর হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলার রাজনীতির এই অভিজ্ঞ ব্যক্তিত্বের জীবনাবসান ঘটল।
তৃণমূল কংগ্রেসের এক সময়ের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ মুকুল রায় ২০১১ সালে বাংলায় রাজনৈতিক পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। ২০১৭ সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে পদ্ম শিবিরের সাফল্যে বিশেষ অবদান রাখেন। যদিও ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক হিসেবে জেতার পর তিনি পুনরায় তৃণমূলে ফিরে যান, যা নিয়ে দীর্ঘ আইনি জটিলতা তৈরি হয়েছিল।
মুকুল রায়ের প্রয়াণে দিলীপ ঘোষ জানান, মুকুলবাবু একজন অত্যন্ত অভিজ্ঞ নেতা ছিলেন এবং বিজেপিতে থাকাকালীন তাঁকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়েছিল। গত দুই বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। তাঁর মৃত্যুতে এক বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। শোকস্তব্ধ অনুগামীরা হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন।
#WATCH | Kolkata, WB: On the demise of Former Railway Minister and TMC leader Mukul Roy, BJP leader Dilip Ghosh says, "He was an experienced politician. He became a Union Minister too. When he came to the BJP, he was given a lot of respect. From 2019-2021, he was with us. Later,… pic.twitter.com/uKeZ3iNm1U
— ANI (@ANI) February 23, 2026

