লেটেস্ট নিউজ

BSNL কি সত্যিই টাটার মতো বেসরকারি হাতে যাচ্ছে? লোকসভায় মোদী সরকারের মেগা প্ল্যান ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ

রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL-এর বেসরকারীকরণ নিয়ে গত কয়েক মাস ধরে চলা তীব্র জল্পনার অবসান ঘটালেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। লোকসভায় দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, BSNL বিক্রির কোনো প্রশ্নই ওঠে না; বরং এই সংস্থাটি ভারতের সাধারণ মানুষের সম্পদ হিসেবেই থাকবে।

কেন্দ্রীয় মন্ত্রীর মতে, মোদী সরকারের লক্ষ্য BSNL-কে আরও শক্তিশালী করা। বর্তমানে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘4G ডিজিটাল স্ট্যাক’ নিয়ে কাজ করছে সংস্থাটি। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই গ্রাহক সংখ্যা ৮ কোটি ৫৫ লক্ষ থেকে বেড়ে ৯ কোটি ২৭ লক্ষে পৌঁছেছে।

সরকার জানিয়েছে, আপাতত সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে দেশজুড়ে 4G নেটওয়ার্ক স্থিতিশীল করার ওপর জোর দেওয়া হচ্ছে। একবার 4G পরিষেবা মজবুত হলেই দ্রুতগতিতে শুরু হবে BSNL 5G-র কাজ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও আগে রাজ্যসভায় সংস্থাটির পুনরুজ্জীবনের জন্য বিশেষ প্যাকেজ ও পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ফলে জলের দরে BSNL হস্তান্তরের যে খবর রটেছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *