লেটেস্ট নিউজ

CBSE পরীক্ষার সময়সূচিতে বড় বদল! কোন দিন কোন পরীক্ষা? দেখে নিন সংশোধিত রুটিন – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) ২০২৫ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। আগামী ৩ মার্চের নির্ধারিত পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সংশোধিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির ৩ মার্চের পরীক্ষাগুলো পিছিয়ে ১১ মার্চ এবং দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে তা এক মাসেরও বেশি পিছিয়ে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য সকল বিষয়ের পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকছে।

উল্লেখ্য, ২০২৬ সাল থেকে দশম শ্রেণিতে বছরে দু’বার বোর্ড পরীক্ষা নেওয়ার নতুন নিয়মও কার্যকর হতে চলেছে। এক্ষেত্রে প্রথম পর্বের পরীক্ষা শেষে সন্তুষ্ট না হওয়া পরীক্ষার্থীরা দ্বিতীয় পর্বে বসার সুযোগ পাবে। অধিকাংশ পরীক্ষা সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়ে চলবে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের সর্বশেষ আপডেটের জন্য নিয়মিত বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট স্কুলের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *