CMO-থেকে সরলেন ১৬ জন
May 10, 2026

রাজ্যে নতুন সরকার গঠনের পরেই শুরু WBCS অফিসারদের বদলি। ২টি আলাদা বিজ্ঞপ্তিতে মোট ৬২ জন WBCS অফিসারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ৯ মে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে দেখা গিয়েছে ১৬ জন WBCS আধিকারিককে মুখ্যমন্ত্রীর দফতর থেকে সরানো হচ্ছে। স্পেশাল সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি ব়্যাঙ্কের মোট ১৬ জন অফিসার মুখ্যমন্ত্রীর দফতরে কর্মরত ছিলেন। তাঁদের সেখান থেকে সরানো হল।
