লেটেস্ট নিউজ

IPL 2026: শুরু ২৮ মার্চ, ৩১ মে ফাইনাল, সূচী নিয়ে বড় খবর – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন টি২০ বিশ্বকাপ শেষ হতেই ক্রিকেট ভক্তদের জন্য শুরু হতে যাচ্ছে মারকাটারি আইপিএল ২০২৬। আগামী ২৮শে মার্চ থেকে আইপিএলের মেগা আসর শুরু হওয়ার কথা এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১শে মে। তবে এবারের আইপিএল সূচী নিয়ে তৈরি হয়েছে নতুন এক সমীকরণ।

বিসিসিআই (BCCI) সূত্রে জানা গেছে, আইপিএল চলাকালীনই দেশের তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে বোর্ড ধাপে ধাপে সূচী ঘোষণা করার পরিকল্পনা করছে। বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন, বোর্ড বর্তমানে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হলেই সেই অনুযায়ী আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে যাতে নিরাপত্তা বা ব্যবস্থাপনায় কোনো খামতি না থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *