লেটেস্ট নিউজ

ISL: উদ্বোধনী ম্যাচে নামছে মোহনবাগান – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় ফুটবলের মহাযুদ্ধ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দামামা বেজে গেল। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের আসর। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে পালতোলা নৌকার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবে কেরালা ব্লাস্টার্স।

সবুজ-বেগুনি শিবিরের লক্ষ্য জয় দিয়ে মরসুম শুরু করে শিরোপা ধরে রাখা। এবারের লিগে মোট ৯১টি ম্যাচ আয়োজিত হবে এবং প্রতিটি দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের মুখোমুখি হবে। ফুটবল ভক্তদের জন্য আনন্দের খবর হলো, এবারের সূচি অনুযায়ী প্রতিদিন দুটি করে ম্যাচ উপভোগ করার সুযোগ থাকছে।

আগামী ১৭ মে টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসি। আপাতত ১৪ ফেব্রুয়ারির হাইভোল্টেজ উদ্বোধনী ম্যাচের দিকেই নজর সারা বাংলার ফুটবল প্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *