লেটেস্ট নিউজ

omg! দিনমজুরের অ্যাকাউন্টে ১৭ কোটির লেনদেন, আয়কর নোটিসে দিশেহারা শ্রমিক

উত্তরপ্রদেশের মির্জাপুরের এক দিনমজুরের কাছে ১৭ কোটি ৪০ লক্ষ টাকার আয়কর নোটিস আসায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সন্তনগরের বাসিন্দা শিবধনি নামক ওই ব্যক্তি সোনভদ্রের একটি ব্যাটারি দোকানে লোডিং-আনলোডিংয়ের কাজ করতেন। অভিযোগ, বেতন প্রদানের নাম করে মালিক কৌশলে শিবধনির নামে দুটি ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন।

দীর্ঘ আট বছর কাজ করার পর মন্দার অজুহাতে তাকে ছাঁটাই করা হয়। সম্প্রতি আয়কর আধিকারিকরা তার বাড়িতে হানা দিলে জানা যায়, ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। শিবধনির দাবি, জমানো টাকা বা জমিহীন অবস্থায় মাসিক মাত্র আট হাজার টাকা বেতনে তিনি সংসার চালাতেন, অথচ তার নামে বিপুল অঙ্কের এই নোটিস পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শ্রমিক বর্তমানে ন্যায়বিচারের আশায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। তার অভিযোগ, দোকানের মালিকই এই জালিয়াতির মূল চক্রী এবং বর্তমানে তিনি কোনো সাহায্য করতে অস্বীকার করছেন। পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *