লেটেস্ট নিউজ

omg! লাটভিয়ায় প্রকট পুরুষ সংকট, জনপ্রিয় হচ্ছে ‘এক ঘণ্টার স্বামী’ ভাড়া নেওয়ার পরিষেবা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউরোপের দেশ লাটভিয়ায় নারী ও পুরুষের সংখ্যার মধ্যে এক অস্বাভাবিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ১৫.৫% বেশি, যা ইউরোপীয় ইউনিয়নের গড় হারের চেয়ে তিনগুণ। বিশেষ করে ৬৫ ঊর্ধ্ব নারীদের সংখ্যা পুরুষের তুলনায় প্রায় দ্বিগুণ। জীবনযাত্রার মান, অতিরিক্ত ধূমপান ও স্থূলতার কারণে পুরুষদের গড় আয়ু কমে যাওয়াকেই এই লিঙ্গ-বৈষম্যের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।

এই সামাজিক ও জনতাত্ত্বিক সংকটের মোকাবিলায় লাটভিয়ায় ‘হাজব্যান্ড ফর অ্যান আওয়ার’ বা এক ঘণ্টার জন্য স্বামী ভাড়া করার পরিষেবা দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত একাকী নারীদের ঘরদোরের ভারী কাজ, প্লাম্বিং বা আসবাবপত্র মেরামতের মতো প্রয়োজনে এই দক্ষ পুরুষদের সহায়তা নেওয়া হচ্ছে। ‘Komanda24’ বা ‘Remontdarbi.lv’-এর মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো এই পরিষেবা দিচ্ছে, যেখানে বুক করার মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রয়োজনীয় কারিগরি সহায়তাকারী পৌঁছে যান।

স্থানীয় নারীদের মতে, কর্মক্ষেত্র থেকে শুরু করে সামাজিক পরিবেশ—সর্বত্রই পুরুষের অনুপস্থিতি স্পষ্ট। অনেক নারী উপযুক্ত জীবনসঙ্গীর খোঁজে দেশ ছাড়ছেন বলেও জানা গেছে। তবে কেবল লাটভিয়া নয়, ঘরোয়া ছোটখাটো কাজের জন্য ‘রেন্টেড হাজব্যান্ড’ বা দক্ষ কর্মী ভাড়ার এই প্রবণতা বর্তমানে ব্রিটেনসহ ইউরোপের অন্যান্য দেশেও বাণিজ্যিকভবে জনপ্রিয়তা পাচ্ছে। মূলত সামাজিক শূন্যস্থান পূরণের পাশাপাশি এটি একটি জরুরি নাগরিক পরিষেবা হিসেবেও প্রতিষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *