SIR ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে মমতা! কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী? – এবেলা
এবেলা ডেস্কঃ
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মঞ্চ থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ বা SIR প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের হয়রানি নিয়ে সরব হয়ে তিনি শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। মমতার অভিযোগ, নথির নামে বয়স্ক ও গর্ভবতী মহিলাদেরও হেনস্থা করা হচ্ছে। এমনকি এই প্রক্রিয়ার জেরে গত দু’মাসে রাজ্যে ৭০ জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এই চক্রান্তের বিরুদ্ধে আইনি লড়াই চলবে। তাঁর প্রশ্ন, বিয়ের পর পদবি বা ঠিকানা বদলালে কেন নাম কাটা হবে? পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার চেষ্টা সফল হবে না জানিয়ে তিনি বলেন, মানুষের জন্য করা সরকারি প্রকল্পই বিরোধীদের সব সমালোচনার জবাব দেবে। এই ইস্যুতে রাজ্য সরকার যে একচুলও জমি ছাড়বে না, তা এদিন মমতার বক্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে।

