লেটেস্ট নিউজ

SIR তালিকা ঘিরে উদ্বেগ, বাদ পড়তে পারে প্রায় ৬৩ লক্ষ নাম – এবেলা

এবেলা ডেস্কঃ

SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ায় বাংলায় মোট কতজনের নাম বাদ যাবে, তা নিয়ে বাড়ছে জল্পনা। আগামী ১৪ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে সংশয় রয়েছে একাধিক মহলে। খসড়া তালিকায় ইতিমধ্যেই ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে বলে জানা গেছে। CEO দফতর সূত্রের খবর, আরও প্রায় ৫ লক্ষ নাম বাদ যেতে পারে। ফলে সব মিলিয়ে বাদ পড়া নামের সংখ্যা পৌঁছতে পারে প্রায় ৬৩ লক্ষে।

আজ SIR শুনানির শেষ দিন। CEO দফতর সূত্র অনুযায়ী, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৫ লক্ষ ভোটার শুনানিতে হাজির হননি। নির্ধারিত সময়ের মধ্যে আজ শেষ দিনের শুনানিতে তাঁরা উপস্থিত না হলে, তাঁদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *