লেটেস্ট নিউজ

SIR নোটিশের আতঙ্ক: বাংলাদেশে পাঠানোর ভয়ে বৃদ্ধের মৃত্যু! – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদার মানিকচকে এসআইআর (SIR) শুনানির নোটিশ ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটার তালিকায় নামের সামান্য গরমিল থাকায় নাগরিকত্ব হারানোর ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শরিফুল শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আতঙ্কেই তিনি প্রাণ হারিয়েছেন।

এদিকে মালদা জেলা স্কুল ও মডেল মাদ্রাসায় শুনানিতে অংশ নিতে এসে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হন। পানীয় জলহীন দীর্ঘ লাইনে অসুস্থ, বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষমদের কোলের শিশু নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়। প্রশাসনের অব্যবস্থাপনা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *