SIR মামলা: সুপ্রিম নির্দেশে শুরুতেই চাপে রাজ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
February 24, 202612:10 pm
পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানিতে Supreme \titleonly কোর্ট এক তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে। বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়েছেন যে, কাজের গতি বাড়াতে পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারক আনা হবে। শুধুমাত্র বাংলার বিচারকদের ওপর ভরসা করলে তালিকা প্রকাশে অযথা দেরি হতে পারে বলে মনে করছে আদালত।
রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভিনরাজ্যের বিচারক নিয়োগে ভাষাগত সমস্যার যুক্তি দেখালেও আদালত তা খারিজ করে দিয়েছে। বিচারপতি পাল্টা জানান, বাংলা, বিহার ও ওড়িশা ঐতিহাসিকভাবে একই অঞ্চলের অংশ ছিল, তাই কাজে কোনো সমস্যা হবে না।

