লেটেস্ট নিউজ

SSC গ্রুপ সি ও ডি পরীক্ষা: অ্যাডমিট কার্ডের ত্রুটি সংশোধনে বিশেষ সুযোগ কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তবে অনেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ছবি ও স্বাক্ষর অস্পষ্ট থাকার অভিযোগ উঠেছে। পরীক্ষার্থীদের স্বার্থে এই ত্রুটি সংশোধনের শেষ সুযোগ দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ইতিপূর্বে ৩ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংশোধনের সময় দেওয়া হলেও, যারা তা করতে পারেননি তারা পরীক্ষার দিনই কেন্দ্রে এই সুবিধা পাবেন।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাদের অ্যাডমিট কার্ডে ত্রুটি রয়েছে তাদের নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা আগে অর্থাৎ সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হবে। সঙ্গে অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড এবং সত্যায়িত ছবি ও স্বাক্ষর রাখতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভুল সংশোধন না করলে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে কমিশন।

রাজ্যের ১৭০০টি কেন্দ্রে কড়া নিরাপত্তায় এই পরীক্ষা পরিচালিত হবে। গ্রুপ সি-র ২৯৮৯টি এবং গ্রুপ ডি-র ৫৮৮৮টি শূন্যপদের বিপরীতে প্রায় ১৬ লক্ষ প্রার্থী আবেদন করেছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার্থীদের দুপুর ১২টায় পরীক্ষা শুরুর অন্তত দুই ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *