লেটেস্ট নিউজ

TET: ১৩৪২১ পদে নিয়োগের ইন্টারভিউ শুরু আজ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগের দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, মঙ্গলবার থেকেই সল্টলেকের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে শুরু হচ্ছে বাংলা মাধ্যমের ইন্টারভিউ প্রক্রিয়া। মোট ১৩,৪২১টি শূন্যপদের মধ্যে সাড়ে ১০ হাজারেরও বেশি পদ রয়েছে বাংলা মাধ্যমের জন্য।

পর্ষদ সূত্রে খবর, আজ ও আগামীকাল শুধুমাত্র কলকাতার প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে ঝাড়গ্রাম ও জলপাইগুড়ির প্রার্থীদের ডাকা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে পৃথক পৃথক টেবিলে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করেছে পর্ষদ। উল্লেখ্য, ইংরেজি মাধ্যমের নিয়োগ প্রক্রিয়া আগেই শেষ হয়েছে, এবার নজর বাংলা মাধ্যমের মেধা তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *