VOTE: আগামীকাল থেকে বাংলায় সেনা, ‘শাসন’ শুরু শনিতে – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
ভোটের দামামা বাজার আগেই বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। কাল অর্থাৎ শুক্রবার থেকেই রাজ্যে পা রাখছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দুই দফায় মোট ২৪০ কো ম্পা নি আধাসেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, শনিবার থেকেই এই বিশাল বাহিনী মাঠের কাজ বা এরিয়া ডমিনেশন শুরু করে দেবে। ফলে এক প্রকার ভোটের ঢাকে কাঠি পড়ার আগেই বাংলায় শুরু হতে চলেছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি।
শহর থেকে জেলা কোথায় কত বাহিনী?
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি স্পর্শকাতর এলাকায় কড়া প্রহরার ব্যবস্থা করা হচ্ছে। কলকাতায় মোতায়েন থাকবে ১২ কো ম্পা নি বাহিনী। এছাড়া দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলোর মধ্যে পূর্ব মেদিনীপুরে ১৪ কো ম্পা নি, হুগলিতে ৬ কো ম্পা নি এবং চন্দননগরে ৮ কো ম্পা নি বাহিনী নামানো হচ্ছে। উত্তরবঙ্গের মালদায় ১২ কো ম্পা নি এবং শিলিগুড়িতে ৩ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
শনিবার থেকেই কি বদলে যাবে চিত্র?
আগামীকাল রাজ্যে বাহিনী প্রবেশ করলেও মূলত শনিবার থেকেই তাদের সক্রিয় হতে দেখা যাবে। সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই আগাম তৎপরতা। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই এত বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন সাম্প্রতিক সময়ে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শনিবার থেকে এলাকা টহল দেওয়া শুরু হলে কার্যত এক প্রকার ‘আধাসেনার শাসনেই’ চলে যাচ্ছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা।

